রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে নিহত ২

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে নিহত ২
সিলেটের গোয়াইনঘাটে হাল চাষের পাওয়ার টিলার (হালের ট্রাক্টর) উল্টে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দূর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে বোরো মৌসুমের ক্ষেতের জমিতে হাল চাষ শেষ করে গোয়াইনঘাট-সালুটিকর মূল সড়ক পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) ও হেল্পার হালিম উদ্দিন (১৫) নিহত হয়েছেন।   নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের মো: আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিম এর ছেলে।   এ ঘটনায় আরও একজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।  
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ট্রাক্টর উল্টে দুইজন নিহতের খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপরজনের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে নিহত ২

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪

featured Image
সিলেটের গোয়াইনঘাটে হাল চাষের পাওয়ার টিলার (হালের ট্রাক্টর) উল্টে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দূর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে বোরো মৌসুমের ক্ষেতের জমিতে হাল চাষ শেষ করে গোয়াইনঘাট-সালুটিকর মূল সড়ক পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) ও হেল্পার হালিম উদ্দিন (১৫) নিহত হয়েছেন।   নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের মো: আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিম এর ছেলে।   এ ঘটনায় আরও একজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।  
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ট্রাক্টর উল্টে দুইজন নিহতের খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপরজনের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪