শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কুলাউড়ায় জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আহমদাবাদ এলাকায় অবস্থিত জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহর আয়োজনে ও লন্ডন প্রবাসী জুবায়দা খানমের অর্থায়নে ফ্রী চক্ষু শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ২১ ফেব্রুয়ারি প্রায় চারশত অসহায়, দুস্থ জনরা উক্ত ফ্রী চক্ষু শিবির থেকে সেবা গ্রহণ করেন।   উক্ত চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় প্রধান অতিথির উপস্থিতিতে মাদ্রাসার নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামিয়ার পরিচালক হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান। পুরষ্কৃত ছাত্ররা হলো বিগত শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে মেধাতালিকায় স্থান পাওয়া  শাহরিয়ার হুসেন ও মাহদি হাসান সুমন। তানযীমুল মাদারিসিল আরাবিয়া মৌলভীবাজার বোর্ডে মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্র সাইম মুনতাসির ইভান। তানযীমুল মাদারিস লি-তাহফীযিল কুরআনিল কারীম বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্র মাহদি হাসান সুমন ৩০ পারা, আমিনুল ইসলাম তানিম ২০ পারা, মুস্তাকিম আহমদ ১৫ পারা, আব্দুল্লাহ ১০পারা।   এছাড়া বিগত কয়েক দিনে জামিয়ার হিফজ বিভাগের ৮জন ছাত্র এক বৈঠকে (বিশেষ প্রয়োজন ছাড়া) ৩০ পারা কুরআন শরীফ মুখস্ত শুনিয়েছে, অতিথিদের মাধ্যমে তাদেরকেও পুরষ্কৃত করা হয় এবং ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে হাতের লিখা প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।    

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুলাউড়ায় জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৪

featured Image
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আহমদাবাদ এলাকায় অবস্থিত জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহর আয়োজনে ও লন্ডন প্রবাসী জুবায়দা খানমের অর্থায়নে ফ্রী চক্ষু শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ২১ ফেব্রুয়ারি প্রায় চারশত অসহায়, দুস্থ জনরা উক্ত ফ্রী চক্ষু শিবির থেকে সেবা গ্রহণ করেন।   উক্ত চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় প্রধান অতিথির উপস্থিতিতে মাদ্রাসার নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামিয়ার পরিচালক হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান। পুরষ্কৃত ছাত্ররা হলো বিগত শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে মেধাতালিকায় স্থান পাওয়া  শাহরিয়ার হুসেন ও মাহদি হাসান সুমন। তানযীমুল মাদারিসিল আরাবিয়া মৌলভীবাজার বোর্ডে মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্র সাইম মুনতাসির ইভান। তানযীমুল মাদারিস লি-তাহফীযিল কুরআনিল কারীম বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্র মাহদি হাসান সুমন ৩০ পারা, আমিনুল ইসলাম তানিম ২০ পারা, মুস্তাকিম আহমদ ১৫ পারা, আব্দুল্লাহ ১০পারা।   এছাড়া বিগত কয়েক দিনে জামিয়ার হিফজ বিভাগের ৮জন ছাত্র এক বৈঠকে (বিশেষ প্রয়োজন ছাড়া) ৩০ পারা কুরআন শরীফ মুখস্ত শুনিয়েছে, অতিথিদের মাধ্যমে তাদেরকেও পুরষ্কৃত করা হয় এবং ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে হাতের লিখা প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।    

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪