শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ফের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

ফের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১
ডিআই ট্রাকের ধাক্কায় তিন তরুণ নিহতের দুইদিনের মাথায় ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সিলেটের জৈন্তাপুর উপজেলায়। শুক্রবার (০৮ মার্চ) পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। বেলা ১টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এ দুর্ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সিলেট-তামাবিল সড়ক যানচলাচল বন্ধ থাকে। নিহত পরশ মযমনসিংহের গৌরিপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে। জৈন্তাপুর থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা ১টায় সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় আহত হন অনেকেই। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে সেখানে একজনের মৃত্যু হয়।   সিলেটের জৈন্তাপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটের দিকে আসা পর্যটকবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।   দুর্ঘটনায় পর্যটকবাহী বাস দুমড়ে মুচড়ে গেছে। আর ট্রাক রাস্তার পাশে উল্টে গেছে। ঘটনাস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাস-ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৪

featured Image
ডিআই ট্রাকের ধাক্কায় তিন তরুণ নিহতের দুইদিনের মাথায় ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সিলেটের জৈন্তাপুর উপজেলায়। শুক্রবার (০৮ মার্চ) পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। বেলা ১টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এ দুর্ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সিলেট-তামাবিল সড়ক যানচলাচল বন্ধ থাকে। নিহত পরশ মযমনসিংহের গৌরিপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে। জৈন্তাপুর থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা ১টায় সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় আহত হন অনেকেই। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে সেখানে একজনের মৃত্যু হয়।   সিলেটের জৈন্তাপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটের দিকে আসা পর্যটকবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।   দুর্ঘটনায় পর্যটকবাহী বাস দুমড়ে মুচড়ে গেছে। আর ট্রাক রাস্তার পাশে উল্টে গেছে। ঘটনাস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাস-ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪