রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জুন মাসজুড়ে ভারী বৃষ্টি, বন্যা ও বজ্রঝড়ের আভাস

চলতি মাস জুনের বিভিন্ন সময় দেশজুড়ে স্বাভাবিক ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তরটি। রোববার (২ জুন) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটির পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মাসের চার থেকে ছয়দিন বজ্রঝড় হতে পারে। পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে এবং এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। আবার এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে। মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জুন মাসজুড়ে ভারী বৃষ্টি, বন্যা ও বজ্রঝড়ের আভাস

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৪

featured Image
চলতি মাস জুনের বিভিন্ন সময় দেশজুড়ে স্বাভাবিক ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তরটি। রোববার (২ জুন) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটির পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মাসের চার থেকে ছয়দিন বজ্রঝড় হতে পারে। পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে এবং এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। আবার এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে। মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪