রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে 'চিনিকাণ্ডে' মামলা, আসামী অজানা

সিলেটে 'চিনিকাণ্ডে' মামলা, আসামী অজানা
১৪ ট্রাক ভারতীয় চিনি আটকের ঘটনায় মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়েছে। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও আজ শুক্রবার (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত পুলিশ বলছে- চোরকারবারীদের এখনো সনাক্ত করা যায়নি।   অভিযানকালে আটক ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল চালক এবং নেপথ্যে থাকা চোরকারবারীদের সনাক্ত করতে তদন্ত চলছে। অর্থাৎ দুইদিনেও ভারতীয় চিনিকান্ডের সাথে জড়িতরা অজানা ও অধরা রয়ে গেছেন।   সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, ভারতীয় চিনির চালান আটকের ঘটনায় জালালাবাদ থানার এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সাথে জড়িতরাও সনাক্ত হয়নি। তবে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিগগিরই জড়িতরা গ্রেফতার হবেন।   লগত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকায় একটি সড়কে সারিবদ্ধভাবে রাখা ভারতীয় চোরাই চিনি বোঝাই ১৪টি ট্রাক আটকের পর থেকে এর সাথে জড়িত কারা এ নিয়ে সিলেটজুড়ে চলছে নানা আলোচনা।   চোরাকারবারী ও তাদের সহযোগী হিসেবে যুবলীগের কয়েকজন নেতা, সাবেক এক জনপ্রতিনিধির আত্মীয় ও জাফলংয়ের এক পাথরখেকোর নাম আলোচিত হচ্ছে। চোরাকারবারের সাথে কোন রাজনীতিবীদের সংশ্লিষ্টতা থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে কি-না এমন প্রশ্নের জবাবে উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘কয়েকটা দিন সময় দেন। সব পরিস্কার হয়ে যাবে।’   পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে 'চিনিকাণ্ডে' মামলা, আসামী অজানা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪