শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেজরটিলায় ভূমিধ্বস, ঘরের নিচে আটকা পড়েছেন ৩জন
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৪
সিলেট নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ জুন) সকাল ১০টায় বিষয়টি জানিয়েছে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
তিনি বলেন- সকাল ৮টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়।
সিসিক'র জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি চামেলীবাগে যাবেন।
পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। ভূমিধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়েছে। এর নিচে ৩ জন লোক আটকা পড়েছেন। বিস্তারিত আসছে....
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত