রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
তালতলার হোটেল বিলাস থেকে ৮ নারী-পুরুষ আটক
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৪
সিলেট নগরীর তলতলার আবাসিক হোটেল বিলাস থেকে অসামাজিক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে হোটেল স্টাফসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে দুজন নারী।
রবিবার (৩০ জুন) বিকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হোটেল স্টাফ রাসেল আহমেদ (২৫), মো. এমদাদুল হক (৪৬), নুরুল আমীন (৫৩) ও তাপস দাস (৩২) এবং অসামাজিক কার্যকলাপকারী জমির মিয়া (৩৫), জুনায়েদ খান (২৭), রিনা বেগম (৪০) ও রাবিয়া বেগম (৩৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত