শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে আরেকটি মামলা, আসামী সাবেক স্বরাষ্ট্র ও সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটের আদালতে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার দেশছাড়ার পর সিলেটের গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দমিছিলে হামলা ও গুলি চালিয়ে সুমন মিয়া (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় সিলেট জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল (৬৫)। তিনি গোয়াইঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকজন আসামি হলেন- সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম। এছাড়া মামলায় কয়েকজন বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে। মামলার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফ.আই.আর করার নির্দেশে দিয়েছেন আদালত।   বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে আরেকটি মামলা, আসামী সাবেক স্বরাষ্ট্র ও সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৪

featured Image
আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটের আদালতে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার দেশছাড়ার পর সিলেটের গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দমিছিলে হামলা ও গুলি চালিয়ে সুমন মিয়া (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় সিলেট জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল (৬৫)। তিনি গোয়াইঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকজন আসামি হলেন- সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম। এছাড়া মামলায় কয়েকজন বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে। মামলার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফ.আই.আর করার নির্দেশে দিয়েছেন আদালত।   বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪