রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশীদ

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন ড. শেখ আব্দুর রশীদ। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন। দুএক দিনের মধ্যে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

এর আগে ড. শেখ আব্দুর রশীদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

জানা গেছে, তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তার ব্যাচে ফার্স্ট হয়েছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশীদ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৪

featured Image

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন ড. শেখ আব্দুর রশীদ। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন। দুএক দিনের মধ্যে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

এর আগে ড. শেখ আব্দুর রশীদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

জানা গেছে, তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তার ব্যাচে ফার্স্ট হয়েছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪