শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটক

সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট নগর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরের শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

এদিকে, শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহরে ভালুকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-৯।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটক

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট নগর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরের শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

এদিকে, শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহরে ভালুকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-৯।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪