রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি, তারা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি, তারা ‘ক্রিমিনাল’ (অপরাধী) উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দুয়েকদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা খুব যে ভালো, সেটা বলা যাবে না। তবে আগের চেয়ে সন্তোষজনক। কী করে আরও ভালো করা যায়, সে চেষ্টা আমাদের থাকবে।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিরও উন্নতি হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে ইউপিডিএফসহ অন্যান্য বিভিন্ন সংগঠনের সঙ্গে বিরোধ আছে। দেশের বাইরে থেকে তারা অস্ত্র ও ট্রেনিং পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন দুর্গাপূজা অতীতের যেকোনও সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। এ জন্য যত ধরনের উদ্যোগ প্রয়োজন তা নেওয়া হবে। তবে পূজায় সরকারি ছুটি বাড়ানোর বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি বলে জানান তিনি।

চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার আরও কঠোর হবে। মাদকের গডফাদারদের ধরা হবে। তা না হলে মাদক নির্মূল হবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি, তারা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৪

featured Image

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি, তারা ‘ক্রিমিনাল’ (অপরাধী) উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দুয়েকদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা খুব যে ভালো, সেটা বলা যাবে না। তবে আগের চেয়ে সন্তোষজনক। কী করে আরও ভালো করা যায়, সে চেষ্টা আমাদের থাকবে।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিরও উন্নতি হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে ইউপিডিএফসহ অন্যান্য বিভিন্ন সংগঠনের সঙ্গে বিরোধ আছে। দেশের বাইরে থেকে তারা অস্ত্র ও ট্রেনিং পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন দুর্গাপূজা অতীতের যেকোনও সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। এ জন্য যত ধরনের উদ্যোগ প্রয়োজন তা নেওয়া হবে। তবে পূজায় সরকারি ছুটি বাড়ানোর বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি বলে জানান তিনি।

চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার আরও কঠোর হবে। মাদকের গডফাদারদের ধরা হবে। তা না হলে মাদক নির্মূল হবে না।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪