শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি ২৬ জুলাই জারি করেন যুগ্মসচিব মো. রবিউল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমান, ডিএসসিসির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলিকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরী (বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (বর্তমানে রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয় জানায়, গোপন সূত্রে জানা গেছে, তদন্তাধীন এসব কর্মকর্তা গোপনে দেশত্যাগ করতে পারেন। এ কারণে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা বন্ধের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই চার কর্মকর্তা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। চিঠিতে এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
দুর্নীতির অভিযোগে তদন্তাধীন দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি ২৬ জুলাই জারি করেন যুগ্মসচিব মো. রবিউল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমান, ডিএসসিসির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলিকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরী (বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (বর্তমানে রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয় জানায়, গোপন সূত্রে জানা গেছে, তদন্তাধীন এসব কর্মকর্তা গোপনে দেশত্যাগ করতে পারেন। এ কারণে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা বন্ধের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই চার কর্মকর্তা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। চিঠিতে এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪