রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আরও ১৮ বাংলাদেশির প্রাণ গেল নিউইয়র্কে

আরও ১৮ বাংলাদেশির প্রাণ গেল নিউইয়র্কে
প্রবাস বার্তা:: প্রাণনাশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন মোট ৫৩ বাংলাদেশি। এদিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মারা গেছেন, ৫ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে, ৪৭ হাজার। এমন পরিস্থিতিতে আশার কথা শোনাচ্ছেন মার্কিন বিশেষজ্ঞরা। বলছেন এ মাসেই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করা সম্ভব হবে। এছাড়াও ইতালিতে ১ লাখের বেশি আক্রান্তের বিপরীতে মারা গেছেন, ১৩ হাজারের বেশি মানুষ। স্পেনে একদিনে রেকর্ড ৮৬৪ ও যুক্তরাজ্যে সাড়ে ৫শ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন, ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী। ভারতের মুম্বাইয়ে এশিয়ার বৃহত্তম বস্তিতে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ওই ব্যক্তি যে বাড়িতে থাকতেন, সেখানকার ৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশটিতে ১৮শ'র বেশি আক্রান্তের বিপরীতে মারা গেছেন ৪১ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আরও ১৮ বাংলাদেশির প্রাণ গেল নিউইয়র্কে

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২০

featured Image
প্রবাস বার্তা:: প্রাণনাশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন মোট ৫৩ বাংলাদেশি। এদিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মারা গেছেন, ৫ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে, ৪৭ হাজার। এমন পরিস্থিতিতে আশার কথা শোনাচ্ছেন মার্কিন বিশেষজ্ঞরা। বলছেন এ মাসেই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করা সম্ভব হবে। এছাড়াও ইতালিতে ১ লাখের বেশি আক্রান্তের বিপরীতে মারা গেছেন, ১৩ হাজারের বেশি মানুষ। স্পেনে একদিনে রেকর্ড ৮৬৪ ও যুক্তরাজ্যে সাড়ে ৫শ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন, ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী। ভারতের মুম্বাইয়ে এশিয়ার বৃহত্তম বস্তিতে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ওই ব্যক্তি যে বাড়িতে থাকতেন, সেখানকার ৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশটিতে ১৮শ'র বেশি আক্রান্তের বিপরীতে মারা গেছেন ৪১ জন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪