রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় লিঙ্গের পরিবারের মাঝে কোতোয়ালি থানার খাদ্যবিতরণ
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২০
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর তৃতীয় লিঙ্গের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কোতোয়ালি মডেল থানা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়ার নেতৃত্বে এবং থানা পুলিশের অন্যান্য সদস্যদের সহেযাগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) নির্মেলেন্দু চক্রবর্তী, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, থানার সেকেন্ড অফিসার খোকন দাস, এসআই আতিক, এসআই ইবাদুল্লাহ, এসআই নাঈম, এএসআই সাজ্জাদ প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত