রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে আরও দুইজনের করোনা পজেটিভ

সিলেটে আরও দুইজনের করোনা পজেটিভ

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট বিভাগে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তেই আছে।

বিভাগটিতে নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে।

আক্রান্ত দুজনই হবিগঞ্জ জেলার।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জ থেকে ৮০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে নমুনাগুলো পরীক্ষার পর ২ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব। আজ সকালে ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে, গত শুক্র ও শনিবার সিলেট বিভাগের ৩৫৪ জনের নমুনা পাঠানো হয়েছিল ঢাকায়। সেই নমুনাগুলো পরীক্ষার পর রবিবার আরো ৯ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব।

এ নিয়ে সিলেট বিভাগের ২৮২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে আরও দুইজনের করোনা পজেটিভ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট বিভাগে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তেই আছে।

বিভাগটিতে নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে।

আক্রান্ত দুজনই হবিগঞ্জ জেলার।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জ থেকে ৮০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে নমুনাগুলো পরীক্ষার পর ২ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব। আজ সকালে ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে, গত শুক্র ও শনিবার সিলেট বিভাগের ৩৫৪ জনের নমুনা পাঠানো হয়েছিল ঢাকায়। সেই নমুনাগুলো পরীক্ষার পর রবিবার আরো ৯ জনের শরীরে পাওয়া যায় করোনার অস্তিত্ব।

এ নিয়ে সিলেট বিভাগের ২৮২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪