সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট রেঞ্জের ডিআইজির সাথে সিলেটের পুলিশ সুপারদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৩ জুলাই, সোমবার উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), সিলেট রেঞ্জ এর সদরদপ্তর সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জ এর ২০২০-২০২১ অর্থ বছরের কর্মকান্ড সম্বলিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক স্বাক্ষর অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডিআইজি সিলেট রেঞ্জ এর সাথে সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপাররা যথাক্রমে মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম, পুলিশ সুপার, সিলেট জেলা, মোহম্মদ উল্ল্যা, বিপিএম পিপিএম, পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা, মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা, ফারুক আহমদ, পিপিএম-বার, পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা এর সাথে নিজ নিজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়দেব কুমার ভদ্র, বিপিএম, অতিরিক্ত ডিআইজি, সিলেট রেঞ্জ, নুরুল ইসলাম, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার, ক্রাইম এনালাইসিস, রেঞ্জ ডিআইজির কার্যালয়, গৌতম চন্দ্র, সিনিয়র এএসপি, স্টাফ অফিসার টু ডিআইজি।
উল্লেখ্য যে, ইতিমধ্যে সংলিষ্ট পুলিশ সুপারগনের সাথে নিজ নিজ জেলার থানাসমূহের অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। জনগনকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে এবং জনগনের কাছে সেবা পৌছে দেওয়ার লক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
মতামত