শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জে ১০৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ থেকে ১০৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।

আটক মাদক বিক্রেতা আইনুদ্দীন উপজেলার মোল্লাগ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের এওলাটির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই একলাছ মিয়ার নেতৃত্বে এএসআই ইউসুফ আলী, এএসআই কমল রায়সহ একটি দল অভিযানে নামে। তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ৯টার দিকে এওলাটিকর এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জে ১০৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ থেকে ১০৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।

আটক মাদক বিক্রেতা আইনুদ্দীন উপজেলার মোল্লাগ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের এওলাটির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই একলাছ মিয়ার নেতৃত্বে এএসআই ইউসুফ আলী, এএসআই কমল রায়সহ একটি দল অভিযানে নামে। তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ৯টার দিকে এওলাটিকর এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪