বিনোদন বার্তা:: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ'র বাবা মেহাম্মদ বরকত উল্লাহ।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিজরীর বাবা বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক ছিলেন। বিটিভির সাড়া জাগানো ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি ও সকাল সন্ধ্যা’ নাটক ৩টি প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকত উল্লাহ।
বিটিভি ছাড়াও চ্যানেল ওয়ান বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত ছিলেন দীর্ঘদিন।
মৃত্যুকালে মোহাম্মদ বরকতুল্লাহ রেখে গিয়েছেন তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ, দুই মেয়ে বিজরী ও কাজরী।
মতামত