সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রবীণ আলেম, খাড়াভরা মাদরাসার সাবেক নাইবে মুহতামিম ও সিলেট খাদিমপাড়াস্থ হিলভিউ ট্রেডিং কোম্পানী ও হিলভিউ টাওয়ারের এমডি, সিলেট নগরীর শিবগঞ্জস্থ জামিয়া হাতিমিয়া হাফিযিয়া মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা মুশতাক আহমদ চৌধুরীর পিতা মাওলানা শায়খ আব্দুর রহীম (ইমাম সাব হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
আজ বৃহস্পতিবার (২৭আগস্ট) বেলা সাড়ে ১২টায় হিলভিউ টাওয়ারের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুুুুমের নামাজে জানাযা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় খাড়াভড়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মতামত