শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

১৬ অক্টোবর থেকে সিলেটে সিনেমা হল খুলছে

১৬ অক্টোবর থেকে সিলেটে সিনেমা হল খুলছে

বিনোদন বার্তা:: সিলেটসহ সারাদেশের সিনেমা হল খুলছে আগামী ১৬ অক্টোবর থেকে।

মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৬ মাস থেকে বন্ধ ছিল দেশের সকল সিনেমা হল।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। আমরাও স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে।’

আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও শরফুদ্দিন এলাহী।

করোনা মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়।

করোনায় সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্রের। পাঁচ মাস বন্ধের পর সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু বন্ধ আছে সিনেমা হলগুলো। ফলে, দীর্ঘদিন ধরে বেকার আছেন সিনেমা হল সংশ্লিষ্ট কর্মজীবীরা। সিনেমা হল খুলে দেওয়ার পরিকল্পনা তাদের জন্য স্বস্তির সংবাদ। অন্যদিকে মহামারিতে অনেক সিনেমা শিডিউল জটিলতায় পড়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১৬ অক্টোবর থেকে সিলেটে সিনেমা হল খুলছে

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২০

featured Image

বিনোদন বার্তা:: সিলেটসহ সারাদেশের সিনেমা হল খুলছে আগামী ১৬ অক্টোবর থেকে।

মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৬ মাস থেকে বন্ধ ছিল দেশের সকল সিনেমা হল।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। আমরাও স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে।’

আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও শরফুদ্দিন এলাহী।

করোনা মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়।

করোনায় সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্রের। পাঁচ মাস বন্ধের পর সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু বন্ধ আছে সিনেমা হলগুলো। ফলে, দীর্ঘদিন ধরে বেকার আছেন সিনেমা হল সংশ্লিষ্ট কর্মজীবীরা। সিনেমা হল খুলে দেওয়ার পরিকল্পনা তাদের জন্য স্বস্তির সংবাদ। অন্যদিকে মহামারিতে অনেক সিনেমা শিডিউল জটিলতায় পড়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪