শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাধবপুরে গাঁজা ও ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

হবিগঞ্জ প্রতিনিধি:: গাঁজা ও ফেন্সিডিলসহ হবিগঞ্জের মাধবপুরে মো. আক্তার হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃত আক্তার হোসেন উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা'র নেতৃত্বে পুলিশের একটি দল শাহজাহানপুর ইউনিয়নের সীমনাছড়া ব্রিজের পশ্চিম পাড় থেকে দুই সহযোগিসহ এই মেম্বারকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় ১১কেজি ভারতীয় জট গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল।

গ্রেফতারকৃত অন্য দু'জন হলেন উপজেলার খড়কী গ্রামের মৃত. আবুল কাশেমের ছেলে মো. লিটন মিয়া (৩২) ও নীলফামারী জেলা ও থানাধীন হাড়োয়া মিশন পাড়া গ্রামের একরামোল হোসেনের ছেলে মো. লিমন মিয়া।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শ্যামল সিলেটকে বলেন, গ্রেফতার হওয়া ইউপি সদস্যসহ তিনজনই পেশাদার মাদক ব্যবসায়। অভিযানকালে তাদের সহযোগি আরও দুই মাদক ব্যবসায়ি পালিয়ে গেছে। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে গাঁজা ও ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২০

featured Image

হবিগঞ্জ প্রতিনিধি:: গাঁজা ও ফেন্সিডিলসহ হবিগঞ্জের মাধবপুরে মো. আক্তার হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃত আক্তার হোসেন উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা'র নেতৃত্বে পুলিশের একটি দল শাহজাহানপুর ইউনিয়নের সীমনাছড়া ব্রিজের পশ্চিম পাড় থেকে দুই সহযোগিসহ এই মেম্বারকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় ১১কেজি ভারতীয় জট গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল।

গ্রেফতারকৃত অন্য দু'জন হলেন উপজেলার খড়কী গ্রামের মৃত. আবুল কাশেমের ছেলে মো. লিটন মিয়া (৩২) ও নীলফামারী জেলা ও থানাধীন হাড়োয়া মিশন পাড়া গ্রামের একরামোল হোসেনের ছেলে মো. লিমন মিয়া।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শ্যামল সিলেটকে বলেন, গ্রেফতার হওয়া ইউপি সদস্যসহ তিনজনই পেশাদার মাদক ব্যবসায়। অভিযানকালে তাদের সহযোগি আরও দুই মাদক ব্যবসায়ি পালিয়ে গেছে। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪