শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে বসতঘরে ঝুলছিল নারী শ্রমিকের লাশ

হবিগঞ্জে নিজ বসতঘরে ঝুলছিল তামান্না আক্তার মনি (২০) নামের এক নারী শ্রমিকের লাশ।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলার মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নের বেজুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তামান্না মৌলভীবাজার সদর উপজেলার জালুয়াবাদ গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তিনি জগদীশপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত দুই মাস যাবত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অলি মিয়ার বাড়িতে ভাড়া থেকে যমুনা কোম্পানিতে চাকুরি করতেন। সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়।

প্রতিনিয়ত সংসারে অভাব-অনটন আর ঝগড়া গেলেই থাকত। রাতে কোন এক সময় এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান। স্বামী পলাতক থাকায় এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধূমজাল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেনে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে সে আত্মহত্যা করেছে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে বসতঘরে ঝুলছিল নারী শ্রমিকের লাশ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২১

featured Image

হবিগঞ্জে নিজ বসতঘরে ঝুলছিল তামান্না আক্তার মনি (২০) নামের এক নারী শ্রমিকের লাশ।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলার মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নের বেজুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তামান্না মৌলভীবাজার সদর উপজেলার জালুয়াবাদ গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তিনি জগদীশপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত দুই মাস যাবত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অলি মিয়ার বাড়িতে ভাড়া থেকে যমুনা কোম্পানিতে চাকুরি করতেন। সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়।

প্রতিনিয়ত সংসারে অভাব-অনটন আর ঝগড়া গেলেই থাকত। রাতে কোন এক সময় এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান। স্বামী পলাতক থাকায় এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধূমজাল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেনে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে সে আত্মহত্যা করেছে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪