শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অগ্নি নির্বাপক মহড়া
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২১
সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (০৪ফেব্রুয়ারি) দুপুরে অনাকাঙ্খিত অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এতে নিয়োজিত পুলিশ ও দাপ্তরিক কর্মকর্তা/কর্মচারীদেরকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
আলমপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালকের এর নেতৃত্বে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি চৌকস অগ্নি নির্বাপক দল মহড়ায় অংশ নেন।
অগ্নিনির্বাপনী মহড়ায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) নুরুল ইসলাম, পুলিশ সুপার (অপস এন্ড ট্রাফিক) শাহিনুর আলম খান, পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মো. জেদান আল মুসা।
মহড়া শেষে পুলিশ সুপার নুরুল ইসলাম উপস্থিত সকলের উদ্দেশ্যে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে অত্যন্ত সুন্দর এবং কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজক, সকল অংশগ্রহণকারী বিশেষ করে ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত