শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছাতকে ইউএনওকে লাঞ্ছিত করে লাইভ, কারাগারে ইউপি চেয়ারম্যান

সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে লাঞ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচার করে সমালোচিত হওয়া সেই ইউপি চেয়ারম্যানকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন।

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহাবউদ্দিন সাহেলের বিরুদ্ধে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের দায়রা জজ আদালতে হাজির হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০১৭ সালের ১৭ হাওর রক্ষা বাঁধ নির্মাণকাজের অতিরিক্ত বিল আদায়ের দাবিতে ছাতক উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহাদাত হোসেনকে অবরুদ্ধ করে ৫০ মিনিট ফেইসবুক লাইভে গালিগালাজ করেন আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন সাহেল।

এ ঘটনায় ছাতক থানায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা (নং-১৫) করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে ছাতক থানায় পুলিশ এসল্টসহ আরও দুটি মামলা রয়েছে। একটি মামলায় শাহাবউদ্দিন সাহেলকে দুই বছরের সাজা প্রদান করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মঙ্গলবার বিকালে আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে ইউএনওকে লাঞ্ছিত করে লাইভ, কারাগারে ইউপি চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২১

featured Image

সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে লাঞ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচার করে সমালোচিত হওয়া সেই ইউপি চেয়ারম্যানকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন।

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহাবউদ্দিন সাহেলের বিরুদ্ধে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের দায়রা জজ আদালতে হাজির হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০১৭ সালের ১৭ হাওর রক্ষা বাঁধ নির্মাণকাজের অতিরিক্ত বিল আদায়ের দাবিতে ছাতক উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহাদাত হোসেনকে অবরুদ্ধ করে ৫০ মিনিট ফেইসবুক লাইভে গালিগালাজ করেন আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন সাহেল।

এ ঘটনায় ছাতক থানায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা (নং-১৫) করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে ছাতক থানায় পুলিশ এসল্টসহ আরও দুটি মামলা রয়েছে। একটি মামলায় শাহাবউদ্দিন সাহেলকে দুই বছরের সাজা প্রদান করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মঙ্গলবার বিকালে আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪