রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিলেটের হাসপাতালে ৩৫ করোনা রোগী, আক্রান্ত আরও ১৭
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২১
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫ জন।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন।
আজ শুক্রবার (০৫ মার্চ) এমন তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাজিয়া সুলতানা।
এ পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি কমেছে সুস্থতা। সেই সাথে নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন মাত্র ৭জন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ৯জন, মৌলভীবাজারের ১জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮৬২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চার জেলার মধ্যে সিলেটে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭০২জন করোনা আক্রান্ত রোগী।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত