রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি: কৃষি জমির ব্যাপক ক্ষতি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টির ফলে কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এতে করে কৃষকদের মাঝে বিরাজ করছে দিশেহারা পরিস্থিতি। ৭-৮ মিনিটের ঝড়ে প্রায় ৫টি ইউনিয়নের ফসলাদির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে নানা ধরণের দূর্যোগ সহ প্রাকৃতিক খামখেয়ালিপনা। এ ছাড়া অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ইত্যাদি প্রতিনিয়ত লেগেই বয়েছে। পৌষ ও মাঘ এই দুইমাস শীতকাল। শীতের রেশ কাটতে না কাটতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে নেমে যাচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত।

এরই ধারাবাহিকতায়, গত সোমবার দিবাগত ভোররাতে আজমিরীগঞ্জে হঠাৎ করে উত্তর-পশ্চিম দিক থেকে প্রচন্ডভাবে বাতাস বইতে শুরু করে। এর পরই শুরু হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির পর প্রায় ২ ঘন্টা ব্যাপি নিরবচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে। এদিকে অনুমানিক প্রায় ৭-৮ মিনিটের শিলাবৃষ্টিতে অনেকের বসতঘরের পাতলা টিন ছিদ্র হয়ে যায়। কাঁচা ঘরবাড়ির ব্যপক ক্ষতি হয়েছে।

আজমিরীগঞ্জ পৌরসদর সহ উপজেলার ৫ ইউনিয়ন যথাক্রমে সদর সহ বদলপুর, জলসুখা, শিবপাশা ও কাকাইলছেওয়ের কৃষিজমির ব্যপক ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে ধান গাছের আগা ও পাতা ভেঙ্গে যায়। কোন কোন সবজি চারা নুয়ে পড়েছে মাটির সঙ্গে। এ ছাড়া রবিফসলের ব্যপক ক্ষতি হয়। বিভিন্ন সবজিগাছ লতাপাতা লন্ডভন্ড হয়ে যায়। গম, ভূট্টা, মুসুরডাল, পিয়াজ, রসুনের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এতে এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি: কৃষি জমির ব্যাপক ক্ষতি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২১

featured Image

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টির ফলে কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এতে করে কৃষকদের মাঝে বিরাজ করছে দিশেহারা পরিস্থিতি। ৭-৮ মিনিটের ঝড়ে প্রায় ৫টি ইউনিয়নের ফসলাদির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে নানা ধরণের দূর্যোগ সহ প্রাকৃতিক খামখেয়ালিপনা। এ ছাড়া অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ইত্যাদি প্রতিনিয়ত লেগেই বয়েছে। পৌষ ও মাঘ এই দুইমাস শীতকাল। শীতের রেশ কাটতে না কাটতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে নেমে যাচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত।

এরই ধারাবাহিকতায়, গত সোমবার দিবাগত ভোররাতে আজমিরীগঞ্জে হঠাৎ করে উত্তর-পশ্চিম দিক থেকে প্রচন্ডভাবে বাতাস বইতে শুরু করে। এর পরই শুরু হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির পর প্রায় ২ ঘন্টা ব্যাপি নিরবচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে। এদিকে অনুমানিক প্রায় ৭-৮ মিনিটের শিলাবৃষ্টিতে অনেকের বসতঘরের পাতলা টিন ছিদ্র হয়ে যায়। কাঁচা ঘরবাড়ির ব্যপক ক্ষতি হয়েছে।

আজমিরীগঞ্জ পৌরসদর সহ উপজেলার ৫ ইউনিয়ন যথাক্রমে সদর সহ বদলপুর, জলসুখা, শিবপাশা ও কাকাইলছেওয়ের কৃষিজমির ব্যপক ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে ধান গাছের আগা ও পাতা ভেঙ্গে যায়। কোন কোন সবজি চারা নুয়ে পড়েছে মাটির সঙ্গে। এ ছাড়া রবিফসলের ব্যপক ক্ষতি হয়। বিভিন্ন সবজিগাছ লতাপাতা লন্ডভন্ড হয়ে যায়। গম, ভূট্টা, মুসুরডাল, পিয়াজ, রসুনের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এতে এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪