স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেটের বিয়ানাীবাজারে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান।
বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার (২৪ মার্চ) থেকে শুরু হয়ে ২৬শে মার্চ শুক্রবার পর্যন্ত চলবে।
পৌরশহরের উত্তর বাজারে স্থাপিত উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী দিনে বিকাল ৪টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৫শে মার্চ বিকালে আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শণ এবং ২৬ শে মার্চ র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সফল করতে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা ও উপস্থিতি কামনা করেছেন বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি সামছুল হক ও সাধারণ সম্পাদক এবাদ আহমদ।
মতামত