রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে মৃত্যুর মিছিলে আরও ২, নতুন আক্রান্ত ১৪২

সিলেটে থামছে না করোনার ছোঁবল। মরণব্যধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও দুইজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।

একই দিনে নতুন করে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ১৪২ জন।

যার মধ্যে ৯৫ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৬ জন। সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৯৫ জন, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারে ১৪ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৭ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ১৪২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৮ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৩৩ জন, হবিগঞ্জে ২ হাজার ১৫১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৯৭ জন, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৯ জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৮৮৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৬৩৮ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৩ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২১৪ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৬ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০৩ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মৃত্যুর মিছিলে আরও ২, নতুন আক্রান্ত ১৪২

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪