রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

যেসব দেশে রোজা ২৩ ঘণ্টা পালিত হবে

যেসব দেশে রোজা ২৩ ঘণ্টা পালিত হবে

আজ মঙ্গলবার সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।

ভৌগলিক অবস্থানের পরিবর্তনের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ে ভিন্নতা দেখা যায়।

উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে সাধারণত রোজার সময় দীর্ঘ হয়। আবার দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময় অপেক্ষা কম দীর্ঘ হয়।

চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে ফিনল্যান্ডের মুসলিমদের। সেখানে এ বছর রোজার সময় ২৩ ঘণ্টা ৫ মিনিট। নরওয়ে ও সুইডেনের মতো অন্য স্ক্যাডানেভিয়ান দেশেও এই দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে।

অস্ট্রেলিয়ার মুসলিমদের এ বছর ১১ ঘণ্টা ৫৯ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো আরব দেশগুলোতে রোজার প্রথম দিন হবে ১৪ ঘণ্টা ৩৯ মিনিটের। আর শেষ রোজার সময় হবে ১৫ ঘণ্টা ৫০ মিনিট।

এ বছর মক্কায় প্রথম রোজার দৈর্ঘ্য হবে ১৩ ঘণ্টা ৫১ মিনিট। আর শেষ রোজার সময়কাল হবে ১৪ ঘণ্টা ৭ মিনিট।

এদিকে বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। বাংলাদেশের আকাশে নতুন চাঁদ দেখা গেলে বুধবার শুরু হবে পবিত্র রমজান মাস। সেক্ষেত্রে প্রথম রোজা হবে ১৪ ঘণ্টা ৮ মিনিটের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যেসব দেশে রোজা ২৩ ঘণ্টা পালিত হবে

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২১

featured Image

আজ মঙ্গলবার সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।

ভৌগলিক অবস্থানের পরিবর্তনের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ে ভিন্নতা দেখা যায়।

উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে সাধারণত রোজার সময় দীর্ঘ হয়। আবার দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময় অপেক্ষা কম দীর্ঘ হয়।

চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে ফিনল্যান্ডের মুসলিমদের। সেখানে এ বছর রোজার সময় ২৩ ঘণ্টা ৫ মিনিট। নরওয়ে ও সুইডেনের মতো অন্য স্ক্যাডানেভিয়ান দেশেও এই দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে।

অস্ট্রেলিয়ার মুসলিমদের এ বছর ১১ ঘণ্টা ৫৯ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো আরব দেশগুলোতে রোজার প্রথম দিন হবে ১৪ ঘণ্টা ৩৯ মিনিটের। আর শেষ রোজার সময় হবে ১৫ ঘণ্টা ৫০ মিনিট।

এ বছর মক্কায় প্রথম রোজার দৈর্ঘ্য হবে ১৩ ঘণ্টা ৫১ মিনিট। আর শেষ রোজার সময়কাল হবে ১৪ ঘণ্টা ৭ মিনিট।

এদিকে বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। বাংলাদেশের আকাশে নতুন চাঁদ দেখা গেলে বুধবার শুরু হবে পবিত্র রমজান মাস। সেক্ষেত্রে প্রথম রোজা হবে ১৪ ঘণ্টা ৮ মিনিটের।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪