পূর্ব বিরোধের জের ধরে মারধরের ঘটনায় মাসুম আহমদ নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনাটি সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর এলাকায় ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার পুত্র মাসুম আহমদকে শুক্রবার বিকেল ৪টার দিকে প্রতিপক্ষ সুরুজ মিয়ার ছেলে লিয়ন আহমদ, রুবেল মিয়া গংরা মারধর করে।
এ ঘটনায় মাসুম আহমদ আহত হলে প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিযে গেলে কমর্রত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করলে যাওয়ার পথে রাস্তায় মধ্যেই মাসুম আহমদ মারা যায়। এঘটনায় থানা পুলিশ এ ঘটনায় একজন কে আটক করেছে।
মতামত