রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছাতকে মুর্তির উপর পা রেখে ফেসবুকে ছবি, আটক যুবক

সুনামগঞ্জের ছাতকে মুর্তির উপরে পা রেখে ফেসবুকে ছবি পোস্ট করার অপরাধে ফাহিম আহমদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ফাহিম উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের রিপন মিয়ার ছেলে।

আজ শুক্রবার (২৫ জুন) জগন্নাথপুরে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল বিল্লাল হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফাহিমসহ তিন যুবক দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের লোকনাথ মন্দিরে যায়। ওই মন্দিরে শ্রী নৃসিংহদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের কালীয়দমন বিগ্রহের মুর্তি রয়েছে। ফাহিম মন্দিরে মুর্তির উপর পা রেখে ছবি তুলে সে তার ফেসবুকে পোস্ট করে।

তার ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি বৃহস্পতিবার রাত থেকে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে শুক্রবার দুপুরে মন্দিরে ছুটে যান দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাহিম আটকের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে মুর্তির উপর পা রেখে ফেসবুকে ছবি, আটক যুবক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২১

featured Image

সুনামগঞ্জের ছাতকে মুর্তির উপরে পা রেখে ফেসবুকে ছবি পোস্ট করার অপরাধে ফাহিম আহমদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ফাহিম উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের রিপন মিয়ার ছেলে।

আজ শুক্রবার (২৫ জুন) জগন্নাথপুরে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল বিল্লাল হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফাহিমসহ তিন যুবক দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের লোকনাথ মন্দিরে যায়। ওই মন্দিরে শ্রী নৃসিংহদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের কালীয়দমন বিগ্রহের মুর্তি রয়েছে। ফাহিম মন্দিরে মুর্তির উপর পা রেখে ছবি তুলে সে তার ফেসবুকে পোস্ট করে।

তার ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি বৃহস্পতিবার রাত থেকে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে শুক্রবার দুপুরে মন্দিরে ছুটে যান দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাহিম আটকের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪