চলছে মহামারী করোনভাইরাসের দাপট। সরকার হাটছে কঠোর লকডাউনের পথে।
শনিবার সিলেট বিভাগের মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আর এদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বালাগঞ্জে শেষ হলো বণিক সমিতির আয়োজনে উপজেলা সদরস্থ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাইজমানি এন্ড প্রাইজামানি নক আউট ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা।
খেলায় প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতি ছিল মাঠের পাশে দর্শক দাড়ানোর পর্যাপ্ত জায়গা না থাকায় গাদাগাদি করে খেলা উপভোগ করেন দর্শকরা এতে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার সরকারি নির্দেশনা উপেক্ষিত চিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রায় তিন শতগজ এবং থানা হতে দুই শত গজ দূরুত্বের মধ্যে উক্ত খেলার মাঠ। খেলার অনুষ্ঠানে জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও থানার অফিসার ইনচার্জ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ মাঠে স্বাস্থ্য বিধি লংঙ্গন করে খেলার আয়োজন উপজেলার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখাদিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।।
শনিবার (২৬ জুন) বিকেলে চান্দাই পাড়া শাপলা স্পোর্টিং ক্লাব ও খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের মধ্যে অনুষ্ঠিত খেলায় ৪-২ গোলে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারকে হারিয়ে চান্দাই পাড়া শাপলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়।
খেলার শেষে বিজয়ী স্থানীয় চান্দাই পাড়া শাপলা স্পোর্টিং ক্লাব কে প্রথম ও খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার কে দ্বিতীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সিলেট ৩ আসনে আসন্ন উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনহার মিয়া,যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান শাহিন, পূর্ব পৈলন পুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,পূর্ব গৌরী পুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান,আয়োজক বালাগঞ্জ বাজার বনিক সমিতির উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জুনেদ মিয়া।
মতামত