লকডাউন না মানায় সীমান্ত এলাকা গোয়াইনঘাটে ৩ জনকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ জুলাই) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্য্যাট তাহমিলুর রহমান,সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট এ,কে,এম নুর হোসেন নির্জর, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এ,এসপি প্রবাস কুমার সিংহ,থানা অফিসার ইনচার্জ পরিমল দেবসহ প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ সমন্বয়ে উপজেলার ১০টি ইউনিয়নের টহল দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসময় প্রতিটি এলাকায় জনস্বার্থে সরকারের নির্দেশনা মেনে লকডাউন চলাকালিন সময়ে ঘরে থাকতে হ্যান্ড মাইক দিয়ে জনসাধারণের প্রতি আহবান জানান প্রশাসন ও পুলিশ সদস্যরা। টহল চলাকালে লকডাউন আইন অমান্য করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট এ,কে,এম নুর হোসেন ৩জনকে ১৫শত টাকা জরিমান করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান,যে কোন মুল্যে সরকারের নির্দেশনা বাস্তবায়নে গোয়াইনঘাট প্রশাসন বদ্ধপরিকর। করেনাভাইরাস সংক্রমণরোধে সরকার যে লকডাউন ঘোষনা করেছেন গোয়াইনঘাটে তা শতর্স্ফুতভাবে পালিত হচ্ছে।
সর্বত্রই জনসাধারণকে ঘরে থাকতে ও বিনা প্রয়োজনে হাট-বাজারে না বেরুতে নির্দেশনা দেয়া হয়েছে। আইন অমান্যকারীদের কয়েকজনকে জরিমান করা হয়েছে। আইন না মানলে প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরোদ্ধে আরও কঠোরতা দেখাবে প্রশাসন।
মতামত