হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলে সিটের নিচ থেকে ফেন্সিডিলের চালান উদ্ধার করেছে বিজিবি।
এসময় আল আমিন (৩০) নামের এক যুবককে আটক করা হয়।
উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর এলাকায় ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় তাকে আটক করে বিজিবি।
আটককৃত যুবক নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার পাবই গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে আল আমিন(৩০)।
জানা যায়, ধর্মঘর বিওপির সুবেদার আবদুল হামিদসহ একদল বিজিবি মোহনপুর সীমান্ত থেকে আসার পথে ধর্মঘর-মোহনপুর রাস্তায় উল্লেখিত মোটর সাইকেল আরোহীকে সন্দেহজনকভাবে আটক করে মোটর সাইকেল তল্লাশি করে সিটের নিচে লুকিয়ে রাখা ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী।
মতামত