হবিগঞ্জের মাধবপুরের সাংবাদিকদের সাথে মতবিনি করেছেন নতুন নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সীমান্তবর্তী এ উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ, আইন-শৃংখলা পরিস্থিতি, মাদক চোরাচালান বাল্যবিবাহ অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে গুরত্বপুর্ণ আলোচনা হয়।
৩০তম বিসিএসের এ কর্মকর্তা মাধবপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন এর আগে তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভায় মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, শংকর পাল সুমন, সাবেক সভাপতি, আলাউদ্দিন আল রনি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক,অলিদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক সানাউল হক শামীম, সাংবাদিক জামাল মোঃ আবু নাছির আবুল হোসেন সবুজ, সাংবাদিক লিটন পাঠান, আরিফ আম্বিয়া, মুক্তিযুদ্ধা ডাক্তার সুখেন দেবনাথ, সামসুল হক,রাজীব দেব রায় রাজু, বিপ্লব আচার্য, সুব্রত দেব উপস্থিত ছিলেন।
মতামত