হবিগঞ্জের মাধবপুর উপজেলার আইলাবই গ্রামের জঙ্গল থেকে তাহমিনা আক্তার লিজা নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২৫ জুলাই) বিকেলে ওই গ্রামের জঙ্গলমোড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাহমিনা আক্তার লিজার উপজেলার বহরা ইউপি সদস্য দলগাঁও গ্রামের সাগর আলীর মেয়ে।
জানা যায়, বাবার সঙ্গে মায়ের বিবাহ বিচ্ছেদের পর লিজা মায়ের সঙ্গে ৩ বছর ধরে আইলাবই গ্রামে নানা বাড়িতে বসবাস করে আসছে।
নিহত লিজার মা সেলিনার অভিযোগ, তার ২য় স্বামী মনসুর আলী লিজার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মনসুর আলী ওই গ্রামের রস্তুম আলীর ছেলে ৩ মাস আগে মনসুর আলীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে।
পুলিশ জানান ঈদের দিন সকালে দোকান থেকে সেমাই কিনতে গিয়ে নিখোঁজ ছিল লিজা পরদিন তাকে না পেয়ে তার মা মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করে কাসিমনগর ফাড়ির এসআই দেবাশিষ তালুকদার লিজাকে খুঁজে পেতে দুই দিন খোঁজখবর নেন। কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি।
রোববার দুপুরে আইলাবই গ্রামের এক মহিলা জঙ্গলে লাকড়ির সংগ্রহ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পায় পরে লিজার মা মরদেহটি শনাক্ত করেন।
মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, এটি একটি হত্যাকাণ্ড কারা কি উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্য উন্মোচনের জন্য বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করছে পুলিশ।
মতামত