শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে কঠোর লকডাউনে বেড়েছে যান-জন চলাচল

সিলেটে কঠোর লকডাউনের চতুর্থ দিন (সোমবার, ২৬ জুলাই) যান এবং মানুষজনের চলাচল বেড়েছে।

দেশে করোনার উচ্চ সংক্রমন জেলাগুলোর মধ্যে সিলেটও একটি। আইনশৃঙ্খলাবাহিনীর কড়াকড়িতেও দমানো যাচ্ছেনা সড়কে যানবাহন এবং মানুষজনের চলাচল।

সোমবার সকাল থেকে সিলেট নগরীতে যানবাহনের চাপ বাড়ছে। সেই সাথে বিভিন্ন এলাকা থেকে শহরে প্রবেশ করছেন লোকজন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১৪দিনের লকডাউনের চতুর্থ দিন আজ। তবে লকডাউনে সরকারের নির্দেশনা মানছে না অনেকেই। নগরীর সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর তদারকি ছিল। বাইরে বের হওয়া লোকজন নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।

সোমবার (২৬জুলাই) নগরীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়. বিভিন্ন যাত্রীবাহী লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাও চলাচল করতে দেখা গেছে। তবে নগরীর ও শহরতলীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর চেকপোস্ট থাকলেও চলাচলকারী সিএনজি ও অটোরিকশার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এসব যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। অলিগলি ও পাড়া-মহল্লায় টহল কম থাকায় এসব সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেশি।

এদিকে সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ রয়েছে। সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলছে। নগরের সবকটি শপিংমল লকডাউনের নির্দেশনা মেনে বন্ধ রেখেছেন সংশ্লিষ্টরা।

গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ৩৫ টি যানবাহন বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ৩৭টি যানবাহনকে আটক করেছে।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যা তাহের বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সরকার ঘোষিত নির্দেশনাবলী কঠোরভাবে পালন করা হচ্ছে।

নগরে চলাচলকারী অটোরিকশার বিষয়ে তিনি বলেন, চোখে লাগার মতো দু-একটি সিএনজি(অটোরিকশা) লক্ষ্য করা যায়। যা হাসপাতালের রোগী নিয়ে আসে বিভিন্ন স্থান থেকে নিয়ে আসে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে কঠোর লকডাউনে বেড়েছে যান-জন চলাচল

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪