রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছাতকে পিকআপ চাপায় নারীর মৃত্যু

ছাতকে পিকআপ চাপায় নারীর মৃত্যু

পিকআপ ভ্যান চাপায় ছাতকে ফুরুবি (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত বৃদ্ধা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে।

ঘটনাটি আজ বুধবার (০৪ আগস্ট) দুপুরে স্থানীয় বুড়াইরগাঁও বাজারে ঘটেছে।

স্থানীয়রা জানান, ফার্মেসী থেকে ঔষধ কিনতে যান ফুরুবি নামের ওই নারী। এক পর্যায়ে তিনি সিলেট-সুনামগঞ্জ সড়ক পারাপারের সময় দ্রুত গতির মালবাহী পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-১৪৬০) তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়।

পরে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সড়কের জয়কল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল যান এবং জনতার হাতে আটক গাড়িটি জব্দ করেন।

এদিকে, গুরুতর আহত নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়কের জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে পিকআপ চাপায় নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২১

featured Image

পিকআপ ভ্যান চাপায় ছাতকে ফুরুবি (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত বৃদ্ধা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে।

ঘটনাটি আজ বুধবার (০৪ আগস্ট) দুপুরে স্থানীয় বুড়াইরগাঁও বাজারে ঘটেছে।

স্থানীয়রা জানান, ফার্মেসী থেকে ঔষধ কিনতে যান ফুরুবি নামের ওই নারী। এক পর্যায়ে তিনি সিলেট-সুনামগঞ্জ সড়ক পারাপারের সময় দ্রুত গতির মালবাহী পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-১৪৬০) তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়।

পরে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সড়কের জয়কল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল যান এবং জনতার হাতে আটক গাড়িটি জব্দ করেন।

এদিকে, গুরুতর আহত নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়কের জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪