শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বালাগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

বালাগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

সিলেটের বালাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রভাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বালাগঞ্জ থানা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সিলেট বন বিভাগ কর্তৃক বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। উপজেলা পূজা পরিষদের সাধারন সম্পাদক নয়ন তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার , কৃষিকর্মকর্তা সুমন মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা রাসেল গাজী, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বালাগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪