রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নগরীতে ভারতীয় বিড়ির চালান জব্ধ: গোয়াইনঘাটের দুইজন আটক

সিলেট নগরীতে ভারতীয় পাতার বিড়ির চালান জব্ধ করেছে র ‌্যাব-৯। এসময় সীমান্ত এলাকা গোয়াইনঘাটের দু্ইজনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- গোয়াইনঘাট উপজেলার পাচছেউতির নিজাম উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (২২) ও একই উপজেলার নয়াখেল গ্রামের আব্দুল গফুরের ছেলে আলামিন (২২)।

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

সোমবার সকাল পোনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত র‌্যাব'র অভিযানে চোরাচালান জব্দ ও চোরাকারবারিদের গ্রেফতার করা হয়।

জব্দ হওয়া চোরাচালানে সোয়া পাঁচ লাখ ভারতীয় পাতার বিড়ি ছিল। যার বাজার মূল্য সোয়া পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টা ৫০মিনিটে ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপির কোতোয়ালি থানাধীন চৌহাট্টা পয়েন্টস্থ “দি সেন্ট্রাল ফার্মেসী লিমিটেড” এর সামনে পাকা রাস্তার অভিযান চালায়।এসময় চোরাচালান জব্দ ও চোরাকারবারিদ্বয়কে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়েরপূর্বক আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সমূহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নগরীতে ভারতীয় বিড়ির চালান জব্ধ: গোয়াইনঘাটের দুইজন আটক

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২১

featured Image

সিলেট নগরীতে ভারতীয় পাতার বিড়ির চালান জব্ধ করেছে র ‌্যাব-৯। এসময় সীমান্ত এলাকা গোয়াইনঘাটের দু্ইজনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- গোয়াইনঘাট উপজেলার পাচছেউতির নিজাম উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (২২) ও একই উপজেলার নয়াখেল গ্রামের আব্দুল গফুরের ছেলে আলামিন (২২)।

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

সোমবার সকাল পোনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত র‌্যাব'র অভিযানে চোরাচালান জব্দ ও চোরাকারবারিদের গ্রেফতার করা হয়।

জব্দ হওয়া চোরাচালানে সোয়া পাঁচ লাখ ভারতীয় পাতার বিড়ি ছিল। যার বাজার মূল্য সোয়া পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টা ৫০মিনিটে ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপির কোতোয়ালি থানাধীন চৌহাট্টা পয়েন্টস্থ “দি সেন্ট্রাল ফার্মেসী লিমিটেড” এর সামনে পাকা রাস্তার অভিযান চালায়।এসময় চোরাচালান জব্দ ও চোরাকারবারিদ্বয়কে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়েরপূর্বক আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সমূহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪