শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

খানা-খন্দকে ভরপুর শিবগঞ্জ বাজারের সড়ক: ভোগান্তির অন্ত নেই

খানা-খন্দকে ভরপুর সিলেট নগরীর শিবগঞ্জ বাজারের সড়ক। সিসিকের কিচেন মার্কেটের সামন থেকে শিবগঞ্জ বাজার জামে মসজিদের সামন পর্যন্ত সড়কের বেহাল দশা।

অল্প বৃষ্টিতে পানি জমে যায় সড়কে। ব্যবসায়ী, পথচারীদের ভোগান্তির যোনো অন্ত নেই।

বিশেষ করে নামাজের সময় হলে ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিরা মসজিদের গমণের সময় ময়লা ও নাপাক পানি মাড়িয়ে যেতে হয়।

সিলেট-তামাবিল মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সড়কের দিকে ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্টদের। এই সড়ক দিয়ে সিলেট সিটি করপোরেশনের ২০ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরদের যাতায়াত।

এছাড়াও প্রতিদিন অসংখ্য সরকারি কর্মকর্তাদের যাতায়াত হয় এই সড়ক দিয়ে এর হিসেব কষা মুশকিল। তবুও যেনো কারও নজরে পড়ছে না সড়কের এই বেহাল দশার।

সরেজমিনে দেখা গেছে, শিবগঞ্জবাজারের এই সড়কে খানা-খন্দকে অবস্থা বেগতিক। ওয়ানবাই সড়কের মতো ভালো দিকটাতে যানবাহন চলে। এতে করে দুর্ঘটনার শঙ্কাও করছেন স্থানীয়রা।

স্থানীয় বাজারের একাধিক ব্যবসায়ীর সাথে কথা বললে দুর্ভোগের কথা উঠে আসে। নগরীর অন্যতম প্রাচীণ বাজার ও গুরুত্বপূর্ণ এই সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান ব্যবসায়ীরা।

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খানা-খন্দকে ভরপুর শিবগঞ্জ বাজারের সড়ক: ভোগান্তির অন্ত নেই

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২১

featured Image

খানা-খন্দকে ভরপুর সিলেট নগরীর শিবগঞ্জ বাজারের সড়ক। সিসিকের কিচেন মার্কেটের সামন থেকে শিবগঞ্জ বাজার জামে মসজিদের সামন পর্যন্ত সড়কের বেহাল দশা।

অল্প বৃষ্টিতে পানি জমে যায় সড়কে। ব্যবসায়ী, পথচারীদের ভোগান্তির যোনো অন্ত নেই।

বিশেষ করে নামাজের সময় হলে ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিরা মসজিদের গমণের সময় ময়লা ও নাপাক পানি মাড়িয়ে যেতে হয়।

সিলেট-তামাবিল মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সড়কের দিকে ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্টদের। এই সড়ক দিয়ে সিলেট সিটি করপোরেশনের ২০ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরদের যাতায়াত।

এছাড়াও প্রতিদিন অসংখ্য সরকারি কর্মকর্তাদের যাতায়াত হয় এই সড়ক দিয়ে এর হিসেব কষা মুশকিল। তবুও যেনো কারও নজরে পড়ছে না সড়কের এই বেহাল দশার।

সরেজমিনে দেখা গেছে, শিবগঞ্জবাজারের এই সড়কে খানা-খন্দকে অবস্থা বেগতিক। ওয়ানবাই সড়কের মতো ভালো দিকটাতে যানবাহন চলে। এতে করে দুর্ঘটনার শঙ্কাও করছেন স্থানীয়রা।

স্থানীয় বাজারের একাধিক ব্যবসায়ীর সাথে কথা বললে দুর্ভোগের কথা উঠে আসে। নগরীর অন্যতম প্রাচীণ বাজার ও গুরুত্বপূর্ণ এই সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান ব্যবসায়ীরা।

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪