দৈনিক শ্যামল সিলেট সিলেটের আজিমিরীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সেন্টু আহমদ জিহানের পিতা মো. নুর ইসলাম ইন্তেকাল করেছেন।
আজ শনিবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্যামল সিলেটের সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত।
তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে মরহুমের নামাজে জানাযা আগামীকাল রবিবার (২৯ আগস্ট) বাদ আসর আজমিরীগঞ্জের সুকরী বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মতামত