শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে একসঙ্গে ৩ ট্রান্সফরমারে গোলযোগ: বিদ্যুতের ভেলকিতে অতিষ্ট

সিলেটে একসঙ্গে গোলযোগ দেখা দেয় ৩টি ট্রান্সফরমারে ফলে শুরু হয় বিদ্যুতের ভেলকি। একদিকে প্রচণ্ড গরমে জনজীবনে হাঁসফাঁস চলছে অপরদিকে বিদ্যুৎতের ভেলকিবাজিতে বারোটা বাজে জনজীবনের।

একটু প্রশান্তির আশায় ফ্যানের নিচে যায়, তখনই শুরু হয় বিদ্যুতের ভেলকিবাজি। ঘণ্টায় অন্তত ২ থেকে ৪ বার পর্যন্ত বিদ্যুতের এমন আসা যাওয়ার খেলা চলতে থাকে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় কুমারগাঁও কেন্দ্রে ৩টি উপকেন্দ্রের ট্রান্সমিটারে গোলযোগ দেখা দেয়।

এতে নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, টিলাগড়, সোনারপাড়া, শিবগঞ্জ ও শাহজালাল উপশহরসহ কয়েক বিভিন্ন এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বেশির ভাগ এলাকায় এখনো চালু সরবরাহ হয়নি। তবে বিদ্যুৎ বিভাগ বলেছে, ঘণ্টাখানেকের মধ্যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে, উন্নয়ন বিড়ম্বনায় জর্জরিত সিলেট নগরীতে বিদ্যুতের উন্নয়ন ও সংস্কারের অজুহাতে সপ্তাহে ২/৩ দিন নগরীর কোন না কোন এলাকা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন থাকছে। দিনে ৮ থেকে ৯ ঘন্টা এমনকি ১৩ থেকে ১৪ ঘন্টাও বিদ্যুৎ না থাকার নজির রয়েছে। মাসের প্রায় প্রতি সপ্তাহে উন্নয়ন কর্মকান্ডের নামে নগরীর কোন না কোন এলাকা ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং হয়। আবার এমনও আছে, একই এলাকায় একাধিকবার বিদ্যুৎবিহীন থাকার ঘটনাও ঘটছে।

গ্রাহকরা বলছেন, বিদ্যুৎ বিভ্রাট সিলেন নগরীতে পুরোনো সমস্যা। এ অবস্থা দীর্ঘদিন থেকে চললেও সমস্যার সুষ্ঠু সমাধান পাচ্ছে না নগরের বাসিন্দারা। গত এক সপ্তাহ থেকে দিনে অন্তত ৭ থেকে ৮ বার লোডশেডিং হয়েছে।

বিদ্যুতের এ ভেলকিবাজিতে মানুষ অতিষ্ঠ হলেও পিডিবি’র কর্তাব্যক্তিরা বলছেন, এখানে বিদ্যুতের কোন ঘাটতি নেই। তাই লোডশেডিং অসহনীয় পর্যায়ে যাওয়ার কথা নয়। কোনো যান্ত্রিক ক্রুটি, দুর্ঘটনাসহ নানা কারণে বাধ্য হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়।

এ ব্যাপারে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, কুমারগাঁও ট্রান্সমিটারে হঠাৎ গোলযোগ দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। সমস্যা সমাধানে আমরা সচেষ্ট রয়েছি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বিদ্যুৎ বিভাগ বদ্ধপরিকর রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে একসঙ্গে ৩ ট্রান্সফরমারে গোলযোগ: বিদ্যুতের ভেলকিতে অতিষ্ট

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪