রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছাতকে ৪দিন ধরে নিখোঁজ ২ সন্তানের জননী

ছাতকে ৪দিন ধরে নিখোঁজ ২ সন্তানের জননী

সুনামগঞ্জের ছাতকে ৪দিন ধরে রিমা বেগম (২২) নামের দুই সন্তানের জননী নিখোঁজ রয়েছে।

তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর মুসলিমকোনা গ্রামের আলা উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশা চালক তাজ উদ্দিন আহমদ কামালের স্ত্রী।

জানা যায়, দুই জমজ সন্তানের জননী রিমা বেগম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করলেও মানুসিক সমস্যা দেখা দিলে তাকে স্থানীয় ধারণ উত্তর পাড়া গ্রামের মামা ছাদেক মিয়ার বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো।

গত ৫ সেপ্টেম্বর দুপুরে সন্তান দু'টি রেখে কোথায় নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। পরিবারের লোকজন তার সন্ধানে সম্ভাব্য সকলস্থানে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পরদিন তাঁর স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল সবুজ রঙের সেলোয়ার-কামিজ। উচ্চতা ৫ফুট, চেহারা উজ্জ্বল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে তার স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল (01779-878 116) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে ৪দিন ধরে নিখোঁজ ২ সন্তানের জননী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২১

featured Image

সুনামগঞ্জের ছাতকে ৪দিন ধরে রিমা বেগম (২২) নামের দুই সন্তানের জননী নিখোঁজ রয়েছে।

তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর মুসলিমকোনা গ্রামের আলা উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশা চালক তাজ উদ্দিন আহমদ কামালের স্ত্রী।

জানা যায়, দুই জমজ সন্তানের জননী রিমা বেগম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করলেও মানুসিক সমস্যা দেখা দিলে তাকে স্থানীয় ধারণ উত্তর পাড়া গ্রামের মামা ছাদেক মিয়ার বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো।

গত ৫ সেপ্টেম্বর দুপুরে সন্তান দু'টি রেখে কোথায় নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। পরিবারের লোকজন তার সন্ধানে সম্ভাব্য সকলস্থানে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পরদিন তাঁর স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল সবুজ রঙের সেলোয়ার-কামিজ। উচ্চতা ৫ফুট, চেহারা উজ্জ্বল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে তার স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল (01779-878 116) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪