রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আবদুস সালাম চাটগামী (রাহঃ) স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনের মারকাজুল উলূম মাদ্রাসায় আল্লামা মুফতি আবদুস সালাম চাটগামী রাহঃ স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ'র সভাপতিত্বে ও ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ'র সঞ্চালনায় বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সভায় মুফতি আবদুস সালাম চাটগামী রাহঃ' র মহান ব্যক্তিত্ব, অতুলনীয় দ্বীনি খেদমত এবং হাদীস, তাফসীর সহ ইসলামী জ্ঞানের সকল শাস্ত্রে অর্ধশতাব্দী কালের ও বেশি সময় ধরে অব্যাহত দ্বীনি গবেষণামূলক অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতী মুতাহির সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়া উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মুফতী মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ। সদস্য হাফিজ সাদিকুল ইসলাম, মুহাম্মদ আশিক আলী, মোহাম্মদ আলী আহমদ, হাফিজ মোহাম্মদ সোহান ,মোহাম্মদ আরিফ আহমদ,তাওহিদুল মাওলা, মকবুল আহমদ প্রমুখ।

সভায় বক্তাগন ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার উপর আপতিত পর পর কঠিন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তাগন মুফতি আবদুস সালাম চাটগামী রাহঃ'কে পাকাপোক্ত ইলম ও সুন্দরতম আমলের উত্তম নমুনা আখ্যায়িত করে তাঁর ত্যাগের মহিমায় ভাস্বর জীবনের পদাংক অনুসরণ করে ইসলামের জন্য জীবন উৎসর্গ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সভায় মুফতিয়ে আজম হযরত মুফতি আবদুস সালাম চাটগামীর ঈসালে সওয়াবের জন্য কোরআন তিলাওয়াত ও মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আবদুস সালাম চাটগামী (রাহঃ) স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪