শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ওসমানীর মর্গে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ: পরিচয় চায় পুলিশ

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশের পরিচয় খোঁজা হচ্ছে।

আনুমানিক ৮০ বছর বয়স্ক এই বৃদ্ধের লাশ গত দুই দিন ধরে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ সেপ্টেম্বর) রাত অনুমানিক সাড়ে ১০টায় অজ্ঞাতনামা এই পুরুষকে হযরত শাহজালাল (রহঃ) মাজারের দক্ষিণ পার্শ্বে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

উপস্থিত লোকজন মানবতার দৃষ্টিকোণ থেকে অজ্ঞাতনামা এই ব্যক্তিকে তাৎক্ষনিক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে কোতোয়ালী মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা লাশের পরিচয় জানার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত কেউই লাশের পরিচয় দিতে পারেনি।

কেউ যদি চিনে থাকেন তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীর মর্গে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ: পরিচয় চায় পুলিশ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২১

featured Image

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশের পরিচয় খোঁজা হচ্ছে।

আনুমানিক ৮০ বছর বয়স্ক এই বৃদ্ধের লাশ গত দুই দিন ধরে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ সেপ্টেম্বর) রাত অনুমানিক সাড়ে ১০টায় অজ্ঞাতনামা এই পুরুষকে হযরত শাহজালাল (রহঃ) মাজারের দক্ষিণ পার্শ্বে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

উপস্থিত লোকজন মানবতার দৃষ্টিকোণ থেকে অজ্ঞাতনামা এই ব্যক্তিকে তাৎক্ষনিক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে কোতোয়ালী মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা লাশের পরিচয় জানার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত কেউই লাশের পরিচয় দিতে পারেনি।

কেউ যদি চিনে থাকেন তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪