সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ
ধৃত মাদক ব্যবসায়ীর নাম আলমাস উদ্দিন। তিনি আসামপাড়া (আদর্শগ্রাম) গ্রামের আবুল হোসেন এর ছেলে।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানানো হয়।
পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলভার ভোরে জৈন্তাপুরের ফেরীঘাট ব্রীজের দক্ষিণ পাশে সিলেট-তামাবিল মহসড়কের উপর তাৎক্ষণিকভাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালায় পুলিশ।
এসময় ৯০ বোতল আফিসার্স চয়েজ মদসহ আলমাস উদ্দিনকে আটক করা হয়।
মতামত