শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চেম্বার নির্বাচন: সিলেট ব্যবসায়ী পরিষদ'র প্রচারণা শুরু

আসন্ন সিলেট চেম্বারে নির্বাচনে প্রচারনা শুরু করেছে সিলেট ব্যবসায়ী পরিষদ । রোববার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট চেম্বার কার্য্যালয় থেকে মোনাজাতের মাধ্যমে অর্ডিনারী শ্রেনী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন সিলেট ব্যবসায়ী পরিষদ। এসময় সিলেট ব্যবসায়ী পরিষদ এর নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, আমরা সিলেট চেম্বারের সভাপতি থাকাকালীন ব্যবসায়ীদের স্বার্থ সংস্লিষ্ট বিষয় নিয়ে যে ভাবে কাজ করেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে সকল সেক্টরের ব্যবসায়ীদের একটি সুন্দর ও গতিশীল ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীতে সিলেট ব্যবসায়ী পরিষদ এর অর্ডিনারী শ্রেনী সম্ভাব্য প্রার্থীদের সমর্থন ও সহযোগীতার মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী করার আহবান জানান। পরে সিলেট ব্যবসায়ী পরিষদ এর নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ ও আহবায়ক আমিরুজ্জামান চৌধুরী দুলু’র নেতৃেত্ব সিলেট ব্যবসায়ী পরিষদ এর অর্ডিনারী শ্রেনী সম্ভাব্য প্রার্থীরা নগরীর জিন্দাবাজার এলাকায় প্রচারনা শুরু করেন বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রচারনাকালে অর্ডিনারী শ্রেনী সম্ভাব্য পরিচালক প্রার্থী এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ, নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকি, মো. আব্দুস সামাদ (তুহেল), শান্ত দেব, মো: রুহুল আলম, জহিরুল কবির চৌধুরী,ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাসসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধোপাদীঘিরপার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট ব্যবসায়ী পরিষদ অর্ডিনারী ও এসোসিয়েট শ্রেনীতে নির্বাচনে অংশগ্রহন করবে।    

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চেম্বার নির্বাচন: সিলেট ব্যবসায়ী পরিষদ'র প্রচারণা শুরু

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪