শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

২০২৬-২৭ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও সরকার রপ্তানি সক্ষমতা বাড়ানো, নতুন বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৬-২৭ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image
২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও সরকার রপ্তানি সক্ষমতা বাড়ানো, নতুন বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪