রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জের ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৯ প্রার্থী
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২১
সুনামগঞ্জের ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১০৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলার সদর উপজেলার ৯টি এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টিতে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন দুই উপজেলায় ১৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৯ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৭৬৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
দুই উপজেলা মোট ১ হাজার ৮৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫ জন সদস্য পদে ৪১৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সদস্য ৩১ জন, সংরক্ষিত সদস্য প্রার্থী ১২ জন, মোল্লাপাড়া ইউনিয়নে ৭ জন, সদস্য ৫৫ জন, সংরক্ষিত সদস্য ১১ জন, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান ৮ জন, সদস্য ৪৯ জন, সংরক্ষিত সদস্য ১৩ জন, রঙ্গারচর ইউনিয়নে চেয়ারম্যান ৮ জন, সদস্য ৪০ জন, সংরক্ষিত সদস্য ১১ জন, সুরমা ইউনিয়নে চেয়ারম্যান ৭ জন, সদস্য ৫০ জন, সংরক্ষিত সদস্য ১৪ জন, জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সদস্য ৩২ জন, সংরক্ষিত ৯ জন, কুরবাননগর ইউনিয়নে চেয়ারম্যান ৭ জন, সদস্য ৫৪ জন, সংরক্ষিত সদস্য ১৪ জন, কাঠইর ইউনিয়নে চেয়ারম্যান ৯ জন, সদস্য ৪৪ জন, সংরক্ষিত সদস্য ১২ জন, গৌরারং ইউনিয়নে চেয়ারম্যান ১০ জন, সদস্য ৫৮ জন, সংরক্ষিত সদস্য ২০ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৪৪ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ৮ জন ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনিত খেজুর গাছ প্রতিকে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৩ জন।
এরমধ্যে শিমুলবাঁক ইউনিয়নে ৫ জন, পাথারিয়ায় ৬ জন, পশ্চিম পাগলায় ৩ জন, পূর্ব পাগলায় ৭ জন, পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৫ জন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে ৬ জন, দরগাপাশায় ৪ জন ও জয়কলস ইউনিয়নে ৮ জনসহ ৪৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। ৮ ইউনিয়নে সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৫১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৯৫ জন প্রার্থী।
আগামী ২৮ তারিখ দুই উপজেলায় একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর প্রার্থীতা যাচাই-বাছাই করা হবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১২ নভেম্বর।
প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। নির্বাচনী আচরণ বিধি ও স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে প্রার্থী ও ভোটারদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত